৩০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ
|
|
ঢাকা : ৩০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
সাধারণ ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ১৯ জন, জেনারেল ও কারিগরি ক্যাডারে ৩ হাজার ৬৩১ জন এবং শুধু কারিগরি ক্যাডারে ১ হাজার ৪০০ জন।
৩০তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৫৭২ জনকে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। এদের মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১ জন এবং কারিগরি ক্যাডারে ১ হাজার ৭৪১ জন।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।আগামী ২০ জুন থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করবে পিএসসি। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এবার প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর আগে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হয়।জানুয়ারি মাসে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ৩০ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তথ্যবিভ্রাট ও প্রশাসনিক কারণে ৩৪ জন প্রার্থীর ফল প্রকাশ স্থগিত রেখেছে পিএসসি।
স্থগিত থাকা প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর- ০০৩৩৬২, ০৩০২৮৬, ০৩১৭৭০, ০৩২১০৪, ০৩২১৩৩, ০৩২১৩৫, ০৩৩২৩৪, ০৪১৬৩০, ০৪৮৮০৯, ০৫৪০৫৭, ০৭০৭৩১, ০৭৫২১৪, ০৭৮১৮০, ০৭৮২২০, ০৭৮২২২, ০৭৮৪৫৩, ০৭৮৬৮১, ০৮১৪৫৭, ০৮৬০৯৩, ০৮৮৯০৭, ০৮৯৬৭৬, ০৮৯৬৭৮, ০৯৯০২০, ০৯৯৫৪৬, ০৯৯৬২০, ১০০০১৫, ১০০৪১৯, ১০০৪২১, ১০১৯১৯, ২০৫৩৮০, ২১১৬১০, ৩১০০৫২, ৩১২৯৬৮ ও ৪০০৩৭১।
এ ফলাফলকে সাময়িক ফল উল্লেখ করে পিএসসি জানায়, ‘কোনও ক্ষেত্রে চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকিলে বা পরবর্তীকালে কোনও সময় কোনও প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়িলে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা হইলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনও পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হইবে।’
Categories: Personal, Networking
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.