খোন্দকার দেলোয়ার আর নেই

Posted by imomins on March 16, 2011 at 8:10 AM

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলোয়ারের বয়স হয়েছিলো ৭৮ বছর। ১৯৩৩ সালে ১ ফেব্র"য়ারি মানিকগঞ্জ জেলার পাচুরিয়ায় জন্ম নেন।

বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় দেলোয়ার মারা যান বলে তিনি জানান। অসুস্থ দেলোয়ারকে গত ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়েছিলো। তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

তার মেয়ে দেলোয়ারা হোসেন পান্না বুধবার দুপুরে সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অবস্থার অবনতি ঘটায় তার বাবাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

পান্না জানান, অবস্থার উন্নতি ঘটলে দেলোয়ারকে সোমবার হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু বুধবার সকালে রক্তচাপ দ্রুত কমে যাওয়ায় তাকে আবার আইসিইউতে নেওয়া হয়।

সিঙ্গাপুরে নেওয়ার আগে ঢাকায় স্কয়ার হাসপাতালে দেলোয়ার চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পাশাপাশি বেশ কিছু রোগে ভুগছিলেন বিএনপি মহাসচিব। 

 


Categories: Public, Critical

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

You must be a member to comment on this page. Sign In or Register

0 Comments