বেনজির হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় ম&#249

Posted by imomins on February 7, 2011 at 11:00 PM

বেনজির হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় মুশাররফ


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্তদের তালিকায় যোগ হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের নাম।

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা 'এফআইএ' সোমবার তালিকায় মুশাররফের নাম যোগ করেছে বলে জানিয়েছে 'দ্য ডন ডটকম'।

রাওয়ালপিণ্ডির সন্ত্রাসবিরোধী আদালতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ;) দাখিল করা চার্জশীটে মুশাররফের নাম আছে। এফআইএ'র তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন খালিদ কোরায়েশি।

ডনের খবরানুয়ায়ী, রাওয়ালপিণ্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও;) সৌদ আজিজ এবং পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি;) খুররাম শাহজাদ এর সাক্ষ্যের পর আদালত এফআইএ'র চার্জশীট গ্রহণ করে।

আজিজ আদালতে বলেন, বেনজিরের নিরাপত্তার রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাকে বদলানোর নির্দেশ মুশাররফই দিয়েছিলেন।

আবার বেনজির যে জায়গায় নিহত হন সে জায়গাটি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা হয়েছিলো মুশাররফের নির্দেশেই।

তাছাড়া, ফোনের রেকর্ডে আজিজ এবং মুশাররফের মধ্যে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে--- আদালতের প্রধান কৌসুলি একথা বলেছেন বলেও খবর পাওয়া গেছে।

মুশাররফই সিপিও এবং এসপি কে নির্দেশ দিচ্ছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বরে এক জনসভায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। 

 


Categories: Public, Critical

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

You must be a member to comment on this page. Sign In or Register

0 Comments