Block Site in PC
|
|
আপনার পরিবারে যদি কোন জুনিয়র টাইপের কেউ থেকে থাকে, আর আপনি যদি এরকম আশংকা করেন যে, ওরা কেউ এডাল্ট ওয়েব ভিজিট করতে পারে; কিংবা আপনি যদি কোন ওয়েবসাইটকে আপনার পিসিতে ব্লক করে রাখতে চান তাহলে আপনার কাজে লাগবে।
প্রথমে মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে প্রবেশ করুন। ড্রাইভ C:\ থেকে windows এ যান । তারপর System32 তে প্রবেশ করুন। এখন Drivers এ গিয়ে etc ফোল্ডারে যান।
এখানে Hosts নামে একটা ফাইল দেখতে পাবেন। নোটপ্যাড দিয়ে এটা খুলুন। একেবারে নিচের দিকে দেখতে পাবেন এই 127.0.0.1 Localhost
লেখাটি। ঠিক এর নিচে লিখুন 127.0.0.2 এবং আপনার ওয়েবসাইটের ঠিকানা ।
যেমন: 127.0.0.2 http://www.mininova.com
127.0.0.3 http://www.blockinternet.com
127.0.0.4 http://www.facebook.com
এভাবে আপনি যত ইচ্ছা তত সাইট যোগ করতে পারবেন। তবে মনে রাখবেন 127.0.0.1 Localhost কিন্তু কখনোই পরিবর্তন করবেন না। নতুন ওয়েবসাইট শুধু এর নিচে : 127.0.0.2
127.0.0.3
127.0.0.4 এভাবে পর্যায়ক্রমে যোগ করবেন। তারপর নোটপ্যাডটি সেভ করে বেরিয়ে আসুন।
Categories: Public, Networking, Hardware
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.