????? ???????????? ??????? ??????? ?????? ????????
|
|

ভুমি সংক্রান্ত পরিমাপক কাজে ব্যববহারের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট
শিক্ষার্থী মো. আল হেলাল ডিজিটাল পরিমাপক যন্ত্র আবিস্কার করেছেন । তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি বলেন, ‘জমি অথবা যেকোন পরিমাপক হিসেবে সাধারণভাবে আমারা ফিতা বা স্কেলের ব্যবহারকেই বুঝি। এতে সময়ের যেমন অপচয় হয় তেমনই প্রায়শঃই র্নিভুল পরিমাপও সম্ভব হয় না। কিন্তু ডিজিটাল পরিমাপ যন্ত্রের সাহায্যে যেসব যায়গায় ফিতা বা চেইন নিয়ে মাপা সম্ভব নয় যেমন নদীর ভিতরে কোন ব্রিজের উচ্চতা বা কোন উচু ভবনের কোন অংশের দৈর্ঘ্য ইত্যাদি এ যন্ত্রের সাহায্যে দূর থেকেই মাত্র কয়েকটি বাটন চাপ দেওয়ার মাধ্যমে র্নিভূল তা নির্ণয় করা যাবে।’
তিনি আরো বলেন, ‘এমনকি এজন্য নিজের অবস্থান পরিবর্তন করে বস্তুর নিকট যাওয়ারও দরকার নেই। আর সবচেয়ে বড় সুবিধা হল দূরত্বটি প্রদর্শিত হবে ডিজিটাল ডিস্পেলেতে। তাই অত্যান্ত সুক্ষ এমনকি দশমিক এর পরে প্রায় ৪-৫ ঘর পর্যন্ত মান নেওয়া যাবে। যা ফিতা দিয়ে মেপে বের করা প্রায় অসম্ভব।’
তাছাড়া. দেশীয় প্রযুক্তিতে তৈরী এ যন্ত্র তৈরীতে ব্যবহৃত হয়েছে সি প্রোগামিং এবং মাইক্রোপ্রসেসর চিপ। ফলে এর উৎপাদন খরচও অনেক কম। মাত্র ২-৩ হাজার টাকার মধ্যেই এ যন্ত্র তৈরী করা সম্ভব।
এ প্রকল্পের জন্য বিভিন্ন প্রয়োজনে বিভাগের শিক্ষক ড. কামরুজ্জামান (নয়ন
সবচেয়ে বেশী সহযোগীতা করেন বলেও তিনি জানান।
ড. কামরুজ্জামান নয়ন জানান, ডিজিটাল যুগে পরিমাপে ফিতা বা স্কেলের এই ধারনা থেকে বের করে আনার জন্যই হেলালের এ প্রচেষ্টা। যা তিনি বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, শিক্ষকদের উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্পটিকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য ড.সিরাজুল করিম চৌধুরী এবং প্রকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রকৌশল বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ইকবাল মতিন এ আবিষ্কারে প্রসঙ্গে বলেন ‘এটি আসলেই একটি প্রশয়সনীয় উদ্যোগ। সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে এ যন্ত্রকে বাহিরেও রপ্তানী করা সম্ভব হবে”।
Categories: Personal, Newspaper, Public
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.