Thank You for Visit Me
বিএনপি ছাড়লেন আসিফ
|
|
comments (0)
|
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে জনপ্রিয় গায়ক আসিফ আকবর পদত্যাগ করেছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
তবে বিএনপি নেতারা বিষয়টি অস্বীকার করেছেন।
আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আসিফ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।
আগামী দুই-একদিনের মধ্যে আসিফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন বলেও মিতু জানালেন।
তিনি বলেন, "বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেছেন। তারা মামলাটি প্রত্যাহারের কথা বলেছেন। এটা কোনোভাবেই সম্ভব নয়।
"সিনিয়র নেতাদের সামনে একটা জুনিয়র ছেলে এমন ঘটনা ঘটাবে তা মানা যায় না। আসিফ এটা মেনে চুপচাপ বসে থাকতে পারে না।"
এর আগে আসিফের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু শুক্রবার বিকালে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আসিফের বন্ধু এম এ মুকিত পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও বিএনপি নেতারা তা অস্বীকার করেন।
রাত ১০টার দিকে মুকিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলে রুদ্র আসিফকে সঙ্গে নিয়ে মিতু বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে আসিফের পদত্যাগপত্রটি মীর্জা ফখরুল ইসলামের কাছে জমা দেন।
তিনি বলেন, হামলায় আসিফ পিঠে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন। এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরেও যেতে পারেন।
এদিকে আসিফের পদত্যাগের খবরে পেয়ে কুমিল্লায় বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা।
তারা আসিফের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তাতারের দাবি জানায়।
একইসঙ্গে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় মিছিলকারীরা।
গত ৩১ জানুয়ারি কুমিল্লার আলেখারচরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের সমর্থকরা আসিফ আকবরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়।
নিজাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক।
এ ঘটনায় আসিফ দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
মামলাটি প্রত্যাহারের জন্য তার ওপর দলের শীর্ষ নেতাদের চাপ রয়েছে। এ নিয়ে আসিফ পদত্যাগ করেছেন বলে দলীয় নেতারা জানান।
অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রিজভী আহমেদ আসিফের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, শহরের কান্দিরপাড়ে বিএনপি কার্যালয় থেকে মিছিলটি রাজগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল চালিয়ে যান।
মিছিলে নেতৃত্ব দেন শহর বিএনপির সাবেক আহবায়ক আবদুর রউফ চৌধুরী ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ ।
কুমিল্লা শহরের কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী জানান, শহরের সড়কে যানজট হবে সেজন্য মিছিলটি করতে দিতে চাইনি। ব্যানার কেড়ে নেওয়া হয়নি।
আসিফের ওপর হামলার নিন্দা জানিয়েছে অল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা (অসাক)।
শুক্রবার বিকালে কুমিল্লা শহরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সভা করে সংগঠনটি দোষীদের শাস্তি দাবি করে।
সভায় উপস্থিত ছিলেন- অসাক'র সভাপতি ফুয়াদ আহমেদ ও সাধারণ তরিকুল ইসলাম চয়ন প্রমুখ।
Csharp-Project
|
|
comments (0)
|
'জনগণ না চাইলে আড়িয়লে বিমানবন্দর নয়'
|
|
comments (0)
|
মুন্সীগঞ্জের মানুষ না চাইলে আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না- মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেছেন বলে জানিয়েছেন এক মন্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সহিংসতা বা বিশৃঙ্খলা হোক, এমন কোনো কাজ বর্তমান সরকার করবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। জনগণের কাছে আওয়ামী লীগের জবাবদিহিতা রয়েছে। এজন্য জনগণ না চাইলে প্রয়োজনে প্রস্তাবিত নতুন বিমানবন্দর আড়িয়ল বিলের পরিবর্তে অন্যত্র হবে।"
"তবে অদূরদর্শী লোকরাই আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন", বলেন ওই মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দরের স্থান নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য মুন্সীগঞ্জের পুলিশ সুপারকে (এসপি
সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে আরেকটি মামলা করে। চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুধবার বৈঠকে আড়িয়াল বিল নিয়ে আলোচনার কথা একাধিক মন্ত্রী সাংবাদিকদের জানান।
বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের (পিআইডি
সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান।
তিনি বলেন, বৈঠকে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করার একটি প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সমুদ্রসীমা নির্ধারণের যে প্রস্তাব উপস্থাপন করেছে, তাই অনুমোদন করা হয়েছে। এটি প্রস্তাব দাবি আকারে জাতিসংঘে উপস্থাপন করা হবে।
বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রী বলেন, সমুদ্রসীমার তিনটি স্তরে প্রায় ৪৫০ কিলোমিটার এলাকায় বাংলাদেশের মালিকানা দাবি করে এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অর্থনৈতিক জোনও রয়েছে। এটিই জাতিসংঘে জমা দেওয়া হবে।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ অবসানে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের সালিশ আদালতের দ্বারস্ত হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বর্তমান সরকারের গত দুই বছরে মন্ত্রিসভার ৯৫টি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে সর্বশেষ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অগ্রগতির ওপর একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
দু'বছরের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে আবুল কালাম আজাদ জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দু'বছরে মন্ত্রিসভার বৈঠকে ৬২৭টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ৫৪৮টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৭ শতাংশ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, গত জোট সরকারের সময় প্রথম দুই বছরে ৩২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। বাস্তবায়নের হার ছিলো ৬৫ শতাংশ।
বর্তমান সরকারের গত দু'বছরের ১৪৫টি আইন (প্রস্তাবিত
মন্ত্রিসভায় অনুমোদন হয়। এরমধ্যে ১৩০টি জাতীয় সংসদে পাস হয়েছে। বাকিগুলোর মধ্যে ১০টি সংসদে এবং পাঁচটি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
জোট সরকারের সময় একই সময়ে আইন অনুমোদন হয় ৭৮টি।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রেসসচিব।
বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি
অধীনে 'কোস্টাল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠনের প্রস্তাব উপস্থাপন হয়। প্রস্তাবটি আরো যাচাই-বাছাই করে দু'সপ্তাহ পরে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া মন্ত্রিসভায় বৃক্ষরোপণ আইন-২০১১ এবং বন্যপ্রাণী (সংরক্ষণ
আইন-২০১০ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তাব থাকলেও তা স্থগিত রাখা হয়।
পরিবেশ প্রতিমন্ত্রীর বাবা'র মৃত্যুর কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় এগুলো স্থগিত করা হয় বলে জানান প্রেস সচিব।
শ্রীনগরে সংঘর্ষ খালেদাকে আসামি করে মামলা
|
|
comments (0)
|
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন।
হাকিম আবু হাসনাত অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসাবে গ্রহণ করতে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বাদির অভিযোগ, গত ২৯ জানুয়ারি ঢাকায় আইনজীবী ফোরামের এক সভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আড়িয়াল বিলে বিমানমন্দর নির্মাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। এ কারণে সোমবার পুলিশ হত্যাসহ সহিংসতার ঘটনা ঘটে।
মামলাটিতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও অজ্ঞাতনামা ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোমবার সংঘর্ষের পরই স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এর জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেছিলেন, "খালেদা জিয়ার নির্দেশে বিএনপি ক্যাডাররা ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়েছে।"
আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় এর আগে শ্রীনগর থানায় তিনটি মামলা হয়। ওই সব মামলায় ছয় জনকে গ্রেপ্তারের কথা সকালে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনটি মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশের খোয়া যাওয়া চারটি শটগানের মধ্যে একটি উদ্ধার হয়েছে বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন সকালে সাংবাদিকদের জানান।
Learning Namaj in a proper way
|
|
comments (0)
|
