বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের খরচ ৪৭৭ কোটি
|
|
comments (0)
|
বিশ্বকাপ ক্রিকেটের সহ আয়োজক হিসেবে বাংলাদেশের খরচ হয়েছে ৪৭৬ কোটি ৮৩ লাখ টাকা।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ হিসাব প্রকাশ করেন।
তবে সহ-আয়োজক দেশ হিসাবে এই ক্রীড়া আয়োজন থেকে বাংলাদেশ আর্থিকভাবে কী পরিমাণ লাভ পেয়েছে তা প্রতিমন্ত্রী জানাতে পারেননি।
তিনি ব্যায়ের হিসাব দিতে পারলেও আয়ের খাতগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বিশ্বকাপের আট ম্যাচ আয়োজনে কী পরিমাণ আয় বা ব্যায় হয়েছে তা জানাতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যয়ের হিসাব দিতে গিয়ে আহাদ আলী জানান, বিশ্বকাপ উপলক্ষে যুব ও ক্রীড়মন্ত্রণালয় পাঁচটি স্টেডিয়ামের সংষ্কার কাজে ব্যয় করেছে ৩০৪ কোটি ৩৩ লাখ টাকা।
এর মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের জন্য ৩৫ কোটি ৮ লাখ টাকা, শের-ই-বাংলা স্টেডিয়ামের জন্য ৭৮ কোটি ৪ লাখ টাকা, চট্টগ্রাম স্টেডিয়ামের জন্য ৭১ কোটি ১৪ লাখ টাকা, ফতুল্লা স্টেডিয়ামের জন্য ৬২ কোটি ৮২ লাখ টাকা ও খুলনা স্টেডিয়ামের সংষ্কারে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যায় হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৮৫ কোটি টাকা; জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের জন্য যন্ত্রপাতি কেনা বাবদ ১১ কোটি ৭৫ লাখ টাকা; পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৫৪ কোটি ৮০ লাখ টাকা; বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে ৮ কোটি ৫০ লাখ টাকা; তথ্য মন্ত্রণালয়ের কাজে ৫৪ লাখ টাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হয়েছে।
'তদন্ত কমিটি হবে'
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "আমাদের খেলোয়াড়দের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করা হবে। আমাদের যেখানে দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
বিশ্বকাপ আয়োজনে সফলতার পাশাপাশি অনেক অনিয়মের অভিযোগও এসেছে জানিয়ে আহাদ আলী বলেন, আয়-ব্যয়ের হিসাব, টিকেট জালিয়াতি ও কালোবাজারির অভিযোগ এবং খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনাগুলো খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শিগগিরই একটি তদন্ত কমিটি করবে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবারো ক্রিকেট
ক্রিকেট আবারো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, "ফুটবল ক্রিকেট যৌথভাবে স্টেডিয়ামটি ব্যবহার করতে পারবে।"
তিনি জানান, ২০১৪ সালে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। এ জন্য পাঁচটি স্টেডিয়াম প্রস্তুত রাখতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম এর অন্যতম।
আহাদ আলী সরকার বলেন, "টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রাজশাহী ও সিলেট স্টেডিয়ামেরও সংস্কার করা হবে। এছাড়া কক্সবাজার ও গোপালগঞ্জ স্টেডিয়ামের নির্মাণ কাজ শিগগিরই শুরু করা হবে।"
খোন্দকার দেলোয়ার আর নেই
|
|
comments (0)
|
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোয়ারের বয়স হয়েছিলো ৭৮ বছর। ১৯৩৩ সালে ১ ফেব্র"য়ারি মানিকগঞ্জ জেলার পাচুরিয়ায় জন্ম নেন।
বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় দেলোয়ার মারা যান বলে তিনি জানান। অসুস্থ দেলোয়ারকে গত ৪ মার্চ সিঙ্গাপুর নেওয়া হয়েছিলো। তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
তার মেয়ে দেলোয়ারা হোসেন পান্না বুধবার দুপুরে সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অবস্থার অবনতি ঘটায় তার বাবাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
পান্না জানান, অবস্থার উন্নতি ঘটলে দেলোয়ারকে সোমবার হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু বুধবার সকালে রক্তচাপ দ্রুত কমে যাওয়ায় তাকে আবার আইসিইউতে নেওয়া হয়।
সিঙ্গাপুরে নেওয়ার আগে ঢাকায় স্কয়ার হাসপাতালে দেলোয়ার চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পাশাপাশি বেশ কিছু রোগে ভুগছিলেন বিএনপি মহাসচিব।
বেনজির হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় মù
|
|
comments (0)
|
বেনজির হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় মুশাররফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্তদের তালিকায় যোগ হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের নাম।
পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা 'এফআইএ' সোমবার তালিকায় মুশাররফের নাম যোগ করেছে বলে জানিয়েছে 'দ্য ডন ডটকম'।
রাওয়ালপিণ্ডির সন্ত্রাসবিরোধী আদালতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ
দাখিল করা চার্জশীটে মুশাররফের নাম আছে। এফআইএ'র তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন খালিদ কোরায়েশি।
ডনের খবরানুয়ায়ী, রাওয়ালপিণ্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও
সৌদ আজিজ এবং পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি
খুররাম শাহজাদ এর সাক্ষ্যের পর আদালত এফআইএ'র চার্জশীট গ্রহণ করে।
আজিজ আদালতে বলেন, বেনজিরের নিরাপত্তার রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাকে বদলানোর নির্দেশ মুশাররফই দিয়েছিলেন।
আবার বেনজির যে জায়গায় নিহত হন সে জায়গাটি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা হয়েছিলো মুশাররফের নির্দেশেই।
তাছাড়া, ফোনের রেকর্ডে আজিজ এবং মুশাররফের মধ্যে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে--- আদালতের প্রধান কৌসুলি একথা বলেছেন বলেও খবর পাওয়া গেছে।
মুশাররফই সিপিও এবং এসপি কে নির্দেশ দিচ্ছিলেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বরে এক জনসভায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো।
বিএনপি ছাড়লেন আসিফ
|
|
comments (0)
|
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে জনপ্রিয় গায়ক আসিফ আকবর পদত্যাগ করেছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
তবে বিএনপি নেতারা বিষয়টি অস্বীকার করেছেন।
আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আসিফ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।
আগামী দুই-একদিনের মধ্যে আসিফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন বলেও মিতু জানালেন।
তিনি বলেন, "বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেছেন। তারা মামলাটি প্রত্যাহারের কথা বলেছেন। এটা কোনোভাবেই সম্ভব নয়।
"সিনিয়র নেতাদের সামনে একটা জুনিয়র ছেলে এমন ঘটনা ঘটাবে তা মানা যায় না। আসিফ এটা মেনে চুপচাপ বসে থাকতে পারে না।"
এর আগে আসিফের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু শুক্রবার বিকালে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
আসিফের বন্ধু এম এ মুকিত পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেও বিএনপি নেতারা তা অস্বীকার করেন।
রাত ১০টার দিকে মুকিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলে রুদ্র আসিফকে সঙ্গে নিয়ে মিতু বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে আসিফের পদত্যাগপত্রটি মীর্জা ফখরুল ইসলামের কাছে জমা দেন।
তিনি বলেন, হামলায় আসিফ পিঠে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন। এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরেও যেতে পারেন।
এদিকে আসিফের পদত্যাগের খবরে পেয়ে কুমিল্লায় বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা।
তারা আসিফের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তাতারের দাবি জানায়।
একইসঙ্গে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় মিছিলকারীরা।
গত ৩১ জানুয়ারি কুমিল্লার আলেখারচরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের সমর্থকরা আসিফ আকবরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়।
নিজাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক।
এ ঘটনায় আসিফ দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
মামলাটি প্রত্যাহারের জন্য তার ওপর দলের শীর্ষ নেতাদের চাপ রয়েছে। এ নিয়ে আসিফ পদত্যাগ করেছেন বলে দলীয় নেতারা জানান।
অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রিজভী আহমেদ আসিফের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, শহরের কান্দিরপাড়ে বিএনপি কার্যালয় থেকে মিছিলটি রাজগঞ্জের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল চালিয়ে যান।
মিছিলে নেতৃত্ব দেন শহর বিএনপির সাবেক আহবায়ক আবদুর রউফ চৌধুরী ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ ।
কুমিল্লা শহরের কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী জানান, শহরের সড়কে যানজট হবে সেজন্য মিছিলটি করতে দিতে চাইনি। ব্যানার কেড়ে নেওয়া হয়নি।
আসিফের ওপর হামলার নিন্দা জানিয়েছে অল ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা (অসাক)।
শুক্রবার বিকালে কুমিল্লা শহরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সভা করে সংগঠনটি দোষীদের শাস্তি দাবি করে।
সভায় উপস্থিত ছিলেন- অসাক'র সভাপতি ফুয়াদ আহমেদ ও সাধারণ তরিকুল ইসলাম চয়ন প্রমুখ।
'জনগণ না চাইলে আড়িয়লে বিমানবন্দর নয়'
|
|
comments (0)
|
মুন্সীগঞ্জের মানুষ না চাইলে আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না- মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেছেন বলে জানিয়েছেন এক মন্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, সহিংসতা বা বিশৃঙ্খলা হোক, এমন কোনো কাজ বর্তমান সরকার করবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। জনগণের কাছে আওয়ামী লীগের জবাবদিহিতা রয়েছে। এজন্য জনগণ না চাইলে প্রয়োজনে প্রস্তাবিত নতুন বিমানবন্দর আড়িয়ল বিলের পরিবর্তে অন্যত্র হবে।"
"তবে অদূরদর্শী লোকরাই আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের বিরোধিতা করছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন", বলেন ওই মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দরের স্থান নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য মুন্সীগঞ্জের পুলিশ সুপারকে (এসপি
সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে আরেকটি মামলা করে। চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুধবার বৈঠকে আড়িয়াল বিল নিয়ে আলোচনার কথা একাধিক মন্ত্রী সাংবাদিকদের জানান।
বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের (পিআইডি
সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান।
তিনি বলেন, বৈঠকে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করার একটি প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সমুদ্রসীমা নির্ধারণের যে প্রস্তাব উপস্থাপন করেছে, তাই অনুমোদন করা হয়েছে। এটি প্রস্তাব দাবি আকারে জাতিসংঘে উপস্থাপন করা হবে।
বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রী বলেন, সমুদ্রসীমার তিনটি স্তরে প্রায় ৪৫০ কিলোমিটার এলাকায় বাংলাদেশের মালিকানা দাবি করে এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অর্থনৈতিক জোনও রয়েছে। এটিই জাতিসংঘে জমা দেওয়া হবে।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ অবসানে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের সালিশ আদালতের দ্বারস্ত হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বর্তমান সরকারের গত দুই বছরে মন্ত্রিসভার ৯৫টি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে সর্বশেষ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অগ্রগতির ওপর একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।
দু'বছরের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে আবুল কালাম আজাদ জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দু'বছরে মন্ত্রিসভার বৈঠকে ৬২৭টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ৫৪৮টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৭ শতাংশ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, গত জোট সরকারের সময় প্রথম দুই বছরে ৩২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। বাস্তবায়নের হার ছিলো ৬৫ শতাংশ।
বর্তমান সরকারের গত দু'বছরের ১৪৫টি আইন (প্রস্তাবিত
মন্ত্রিসভায় অনুমোদন হয়। এরমধ্যে ১৩০টি জাতীয় সংসদে পাস হয়েছে। বাকিগুলোর মধ্যে ১০টি সংসদে এবং পাঁচটি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
জোট সরকারের সময় একই সময়ে আইন অনুমোদন হয় ৭৮টি।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রেসসচিব।
বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি
অধীনে 'কোস্টাল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' গঠনের প্রস্তাব উপস্থাপন হয়। প্রস্তাবটি আরো যাচাই-বাছাই করে দু'সপ্তাহ পরে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া মন্ত্রিসভায় বৃক্ষরোপণ আইন-২০১১ এবং বন্যপ্রাণী (সংরক্ষণ
আইন-২০১০ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তাব থাকলেও তা স্থগিত রাখা হয়।
পরিবেশ প্রতিমন্ত্রীর বাবা'র মৃত্যুর কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় এগুলো স্থগিত করা হয় বলে জানান প্রেস সচিব।